যুদ্ধে এসেছি গো মা, দেশ শত্রু মুক্ত করবো বলে,
ফিরবো তো শত্রুদের শেষ করে।
যুদ্ধে এসেছি গো মা, বাংলাতে কথা বলবো বলে,
ফিরবো তো ‘জয় বাংলা’ বুলি মুখে নিয়ে।
যুদ্ধে এসেছি গো মা, অন্ধকার আলো আনবো বলে,
ফরবো তো প্রদীপ শিখা হাতে নিয়ে।
যুদ্ধে এসেছি গো মা, তোমার সম্মান বাঁচাবো বলে,
ফিরবো তো সম্মান উঁচু করে।
যুদ্ধে এসেছি গো মা, লাল সবুজের পতকা নিয়ে,
ফিরবো তো বিজয় মুকুট মাথায় দিয়ে।
যুদ্ধে এসেছি গো মা, হাজারো স্বপ্ন নিয়ে সাথে,
ফিরবো তো স্বপ্নগুলো সত্যি করে।
যুদ্ধে এসেছি গো মা, এক সাগর রক্ত নিয়ে অস্ত্র হাতে,
ফিরবো তো জয় নিয়ে সাথে।
যুদ্ধে এসেছি গো মা, এক বুক জ্বালা নিয়ে,
ফিরবো তো দেশ স্বাধীন করেই।
যুদ্ধে এসেছি গো মা, তোমার দোয়া সাথে নিয়ে,
ফিরবে না হয় তোমার খোকা শহীদ হয়ে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
