কখনও কি দেখেছ তুমি
আমার মনের আঙ্গিনায়
তোমার আনাগোণা।
এক মুঠো রোদ মেখে
আমার হৃদয় জুড়ে
শুধু তোমার বাসনা।
তুমি হয়তো কখনও বুঝবে না
আমার চোখের ভাষা।
দেখবে না হয়তো বা কখনো
মনের অজস্রর ব্যথা।
যত দূরে সরে যাও
শত অভিমানে মুখটি ফিরিয়ে নাও
শত আঘাতের পরেও
ভুলতে পারবো না হয়তো কখনো
শত কথার মাঝে শুধু তোমার সুর-ই
বাজে আমার মনে।
আমি হয়তো বুঝি না
তোমার চোখের ভাষা
তোমার শত আভিমানের
কারণ হয়তো খুঁজি না।
তুমি বড় অভিমানি
শত অভিযোগের কারণ আমি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
