ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম এবং দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে শহরের ইসু মিয়া সড়কস্থ মীর মহলে গিয়ে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ লালন ও ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য এনছান বাহার বুলবুল, রফিকুল ইসলাম, মীর মোশারফ হোসেন মন্টু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথীসহ দলীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
