ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উত্তেজনা আর সংশয়ে কলারোয়ায় ভোট

admin
March 25, 2019 12:30 am
Link Copied!

হাবিবুর রহমান, কেড়াগাছি (কলারোয়া): কলারোয়া উপজেলায় উত্তেজনা আর সংশয়ের মধ্য দিয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত একনাগাড়ে চলা ভোটে বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। এসব কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম।
সরেজমিনে কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া কেন্দ্রে দেখা যায়, প্রথম ১ ঘন্টায় ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। অনেকে কেন্দ্রে আসলেও ঘুরে ফিরে দেখে চলে গেছেন।
বোয়ালিয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রভাষক স্বরুপ কুমার দাস বলেন, কোনো বিশৃঙ্খলা ছাড়া ভোট দেন ভোটাররা। তবে ভোটার উপস্থিতির হার খুবই কম।
কলারোয়ার সোনাবাড়িয়া, কেরালকাতা, যুগিখালী, হেলাতলা, চন্দনপুরসহ বিভিন্ন ইউনিয়নের সকল কেন্দ্র ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, সর্বত্রই ভোটারদের উপস্থিতির হার খুবই কম ছিল। তবে সকলেই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন বলেও জানান ভোটাররা।
এদিকে, ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।