সমীর রায়, আশাশুনি: আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের হ্যাট্রিক বিজয়ে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকালে আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি স ম সেলিম রেজা মিলনের নেতৃত্বে বিশাল একটি মিছিল আশাশুনি সদর ইউনিয়ন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চেয়ারম্যানের চাপড়ার বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে এবিএম মোস্তাকিমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, যুবলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইন, যুবলীগ নেতা সাহেব আলি, ইউপি সদস্য আব্দুস সাত্তার, শাহিনুর আলম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
