ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠান নির্বাচন

admin
March 25, 2019 10:16 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ স্থান অধিকারী নির্বাচন করা হয়েছে।
আশাশুনি উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বাকী বিল্লা জানান, বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস মাধ্যমিক স্কুল পর্যায়ে ও মাদরাসা পর্যায়ে আশাশুনি আলিয়া মাদরাসার সুপার ড. আবুল হাসান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদরাসা। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আগরদাড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুখীরাম ঢালী ও আশাশুনি আলিয়া মাদরাসার সহ-মৌলভী মুস্তাহিদুর রহমান। শ্রেষ্ঠ রোভার শিক্ষক আশাশুনি সরকারি কলেজের পবিত্র কুমার দাস, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাম্মাৎ সেলিনা আক্তার, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক আশাশুনি সরকারি কলেজের প্রভাষক সজল কুমার আঢ্য, শ্রেষ্ঠ স্কাউট বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ইমরান নাজির, শ্রেষ্ঠ গার্ল গাইড একই স্কুলের ১০ শ্রেণির ছাত্রী রাদিয়া আল ফাতেমা ও শ্রেষ্ঠ বিএনসিসি আশাশুনি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ওমর ফারুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।