ঢাকাSunday , 24 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৫ বছর পূর্বে ডাকাতি হওয়া মটরসাইকেল বিক্রি করে গ্যাড়াকলে

admin
March 24, 2019 8:55 pm
Link Copied!

জাহিদুল ইসলাম, খেদাপাড়া (মণিরামপুর): ৫ বছর পূর্বে ডাকাতি হওয়া মটর সাইকেল বিক্রি করে এক ব্যক্তি গ্যাড়াকলে পড়েছেন। এ ঘটনা নিয়ে এলাকায় তোড়পাড় শুরু হয়েছে।
সূত্র জানায়, দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক মণিরামপুর উপজেলার হেলাঞ্চী গ্রামের এরশাদ আলী মটর সাইকেলযোগে রাজগঞ্জ বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া আসা করেন। বর্ষা মৌসুমে তার বাড়ির পথে কাঁচা রাস্তায় কাঁদা থাকায় তার ব্যবহৃত সিডি বাজাজ ১০০সিসি মটর সাইকেলটি রাস্তার পাশে কৃষ্ণবাটী গ্রামের শ্রীকান্তের বাড়িতে মাঝে মধ্যে রেখে যেতেন। তার গাড়ি ছাড়াও ওই বাড়িতে আরও ৪/৫ টি গাড়ি থাকতো। ২০১৩ সালের আগস্ট মাসে রাস্তায় কাঁদা থাকায় গাড়িটি শ্রীকান্তের বাড়িতে রেখে যান। ওই দিন রাত ১টার দিকে শ্রীকান্ত এরশাদকে ফোন করে জানান, তার বাড়িতে ডাকাতি হয়ে গেছে। এ সময় এরশাদ তার বাড়িতে গিয়ে জানতে পারেন তার এবং শ্রীকান্তের মোট ২টি গাড়ি এবং স্বর্ণালংকার ডাকাতরা নিয়ে গেছে। কিন্তু শ্রীকান্ত কোন চিৎকার করেননি। বাড়ির আশেপাশের কোন লোককে জানাননি। সেখানে ডাকাতির কোন আলামত পাননি এলাকার মানুষ। ঘটনার পরদিন শ্রীকান্ত থানায় গিয়ে জিডি করেন বলে এরশাদকে জানান।
এদিকে ঘটনার পরদিন হেলাঞ্চী-রাজগঞ্জ সড়কের মনোহরপুর গ্রামের তালতলা থেকে তার খোয়া যাওয়া সোনার গহনা উদ্ধার হয়। এরপর ডাকাতির ঘটনা নিয়ে সমালোচনা শুরু হয়। তারপর শ্রীকান্ত এরশাদকে জানান, আমি শত বাবু নামে এক ব্যক্তির কাছে গাড়ি উদ্ধারের জন্য টাকা দিয়েছি। সেই থেকে এরশাদ আলী গাড়ির খোঁজ করতে থাকেন। কিন্তু কোন সন্ধান মেলেনি। একপর্যায়ে চলতি বছরের ১০ মার্চ শ্রীকান্ত তার গাড়িটি এক মহিলার নিকট বিক্রি করেছেন-এমন সংবাদ এরশাদ আলী জানতে পারেন। বিষয়টি তার কাছে জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান।
খোঁজ নিয়ে জানা যায়, তিনি রিতা রাণী নামে এক মহিলার কাছে ১৫০ টাকার স্ট্যাম্পের মাধ্যেমে তার নিজ গাড়িটি বিক্রি করেছেন। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক তোড়পাড় শুরু হয়েছে।
এদিকে এরশাদ আলী ইতোপূর্বে গাড়ি চুরির ঘটনায় শ্রীকান্তকে সন্দেহ না করলেও গাড়ি বিক্রি করার পর গত ১২ মার্চ তিনি মণিরামপুর থানায় অভিযোগ করেছেন। এ সংবাদ পেয়ে তিনি বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ ব্যাপারে শ্রীকান্তর শ্যালকের সাথে কথা হলে তিনি বলেন, যে গাড়ি বিক্রি করেছেন সেটা শ্রীকান্তের নিজের গাড়ি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।