ফাহাদ হাসান: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১০০টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান বাবু ৪৬ হাজার ৫৮৮ ভোট পেয়ে এগিয়ে আছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের এসএম শওকত হোসেন পেয়েছেন ১৯ হাজার ৮৫২ ভোট। এছাড়া অপর প্রার্থী মোটরসাইকেল প্রতীকের গোলাম মোরশেদ পেয়েছেন ১৬ হাজার ৪২৫ ভোট।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
এখন সদর উপজেলা পরিষদ থেকে সহকারী রিটার্নিং অফিসার দেবাশীষ চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন।
প্রসঙ্গত, সদর উপজেলায় ১৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
