মণিরামপুর (যশোর) প্রতিনিধি: পরিবর্তিত জলবায়ুতে ব্লাস্ট রোগ দমন ব্যবস্থাপনার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) বিকেলে মণিরামপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহযোগিতায় উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাস্তবায়িত এ কর্মশালা পরিচালনা করেন ব্রি-সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোজাম্মেল হক, উদ্ভিদ সংরক্ষণ অফিসার প্রদীপ বিশ্বাস ও উপ-সহকারী কৃষি অফিসার চৈতন্য কুমার দাস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
