ঢাকাSunday , 24 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝড়ে রজিপুর হাইস্কুল ভবনের ক্ষতি, খোলা আকাশের নীচে পাঠদান

admin
March 24, 2019 9:42 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: টর্নেডোর আঘাতে মণিরামপুর উপজেলার রজিপুর কেএমএস মাধ্যমিক বিদ্যালয়ের টিনসেড ভবনের টিন উড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে খোলা আকাশের নীচে পাঠদান চলছে।
ক্ষতিগ্রস্ত স্কুলের প্রধান শিক্ষক সরকার নূর মোহাম্মাদ জানান, গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় রজিপুর গ্রামের উপর দিয়ে ঘুর্ণিঝড় টর্নেডো বয়ে যায়। এতে স্কুলের টিনসেড ভবনের তিনটি কক্ষের সমুদয় টিন উড়ে যায়। আর্থিক সমস্যার দরুন দ্রুত এটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। যে কারণে এখন খোলা আকাশের নীচে পাঠদান চলছে। তিনি ক্ষতিগ্রস্ত স্কুল ভবনের মেরামতের জন্য যত দ্রুত সম্ভব যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।