ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩৮টি কেন্দ্রের ফলাফলে ২৪ হাজার ৬৫৬ ভোট পেয়ে এগিয়ে আছেন ঘোড়া প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ মেহেদী হাসান সুমন আনারস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৭৩০ ভোট। এছাড়া নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ৪ হাজার ৫১ ভোট।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
এখন কালিগঞ্জ উপজেলা পরিষদ থেকে সহকারী রিটার্নিং অফিসার সরদার মোস্তফা শাহীন নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
