আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে অসীম বরণ চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি বিজয়ী হয়েছেন।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মীর আলিফ রেজা ঘোষিত উপজেলার সর্বমোট ৮৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এবিএম মোস্তাকিম ৭৫ হাজার ৩৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের শহীদুল ইসলাম পিন্টু পেয়েছেন ৪০ হাজার ৭০৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী ৪৪ হাজার ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের এসএম সাহেব আলী ২৬ হাজার ৭৭৩ ভোট, মাইক প্রতীকের স ম সেলিম রেজা সেলিম ৭ হাজার ২৯০ ভোট, টিয়াপাখি প্রতীকের এমডি ফিরোজ আহম্মেদ ১৫ হাজার ৭০ ভোট, উড়োজাহাজ প্রতীকের জিএম আক্তারুজ্জামান ১২ হাজার ৪৪৬ ভোট, তালা প্রতীকের মতিলাল সরকার ৬ হাজার ৩৮৫ ভোট ও বই প্রতীকের আনিছুর রহমান ১ হাজার ৩৭৫ ভোট পেয়েছেন।
এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে মোসলেমা খাতুন মিলি ৬৯ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের হেনা গাজী ৪৩ হাজার ১৮৯ ভোট পেয়েছেন।
আশাশুনি উপজেলায় মোট ভোটার ২ লাখ ১২ হাজার ৫৮৯জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ১৮ হাজার ১১৩ টি। বাতিল হয়েছে ১ হাজার ৮৬৯টি। ভোট কাস্ট হয়েছে ৫৫ দশমিক ৫৫ ভাগ।
