ঢাকাSaturday , 23 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন মালামাল আটক

admin
March 23, 2019 9:15 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, চা পাতা, ফুটবল খেলার বুুট এবং সেন্ডেল জব্দ করেছে।
শনিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার রাতে হিজলদী বিওপি’র সদস্যরা বড়ালী মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১২০ টি ভারতীয় শাড়ী জব্দ করে।
এদিকে, শনিবার কাকডাংগা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৮৩ কেজি ভারতীয় চা পাতা ও কেড়াগাছি থেকে ৬৬ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
এছাড়া, মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে ১২০টি ভারতীয় শাড়ি এবং ৫৬ জোড়া ভারতীয় ফুটবল খেলার বুট এবং ৪০২ জোড়া ভারতীয় সেন্ডেল জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।