ঢাকাSaturday , 23 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে ইউপি সদস্যের উপর হামলার অভিযোগ

admin
March 23, 2019 9:28 pm
Link Copied!

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের অতর্কিত হামলার শিকার হয়েছেন আনারস প্রতীকের এক সমর্থক। এঘটনায় ইউপি সদস্যসহ দু’জন আহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) দুপুরে ব্রহ্মরাজপুর বাজারে এঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে ৬নং ওয়ার্ড সদস্য রেজাউল করিম মিঠু (৩৪) ও একই উপজেলার ধুলিহর ইউনিয়নের সানাপাড়া গ্রামের আব্দুল খালেক মোড়লের ছেলে শফিকুল ইসলাম (৪৮)।
আহত ইউপি সদস্য মিঠু জানান, তিনি ও শফিকুল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। এ বিষয়টি মেনে নিতে পারেননি ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা। এছাড়া আনারস প্রতীকে ভোট না দিতে চেয়ারম্যান বাবু সানা ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে সম্প্রতি জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন আনারস প্রতীকের প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস. এম শওকত হোসেন। এসব ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে শনিবার দুপুরে বাবু সানার নির্দেশে শামীম, সোহরাব ও মিঠুর নেতৃত্বে ১০-১২ জন রড, জিআই পাইপ ও লাটি-সোটা নিয়ে বাজারের একটি পাইপের দোকানের সামনে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন ইউপি সদস্য রেজাউল করিম মিঠু ও শফিকুল ইসলাম। এসময় উত্তেজিত জনতা বাবু সানাসহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ, বিজিবি ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তবে, এ হামলার ঘটনায় নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বাবু সানা জানান, হামলা ও অবরোধের সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম। বাজারে কি ঘটেছে, আমি তা পরে শুনেছি। তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন না বা ঘটনার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম জানান, ব্রহ্মরাজপুর বাজারে সড়ক অবরোধের কথা শুনে আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং সড়ক অবরোধ প্রত্যাহার করাই। তিনি আরো জানান, এবিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।