পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ ১৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে। আটক দম্পতি উপজেলার লস্কর গ্রামের বিল্লাল হোসেন (৩০) ও তার স্ত্রী নাসরিন খাতুন (২২)।
ওসি এমদাদুল হক শেখ জানান, শনিবার সকাল সাড়ে আটটার দিকে থানার এসআই নকিব ওয়জুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিল্লালের বাড়ি থেকে ১৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় আটক দম্পতির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
