ঢাকাSaturday , 23 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নাভারনে ঘাতক চালককে আটকের দাবিতে সড়ক অবরোধ

admin
March 23, 2019 10:15 pm
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় জিপের চাপায় নিপা নামে এক স্কুল ছাত্রীর শরীর থেকে পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ঘাতক চালককে আটকের দাবিতে নাভারণে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
শনিবার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
এ সময় ছাত্র-ছাত্রীরা বলেন, সড়ক দুর্ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনও ঘাতক জিপ চালককে আটক করতে পারেনি।
তারা দাবি করেন, অনতিবিলম্বে ঘাতক চালককে আটক করতে হবে। সেই সাথে আমাদের সহপাঠী নিপার সমস্ত চিকিৎসা খরচ বহনসহ তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে ঘাতক চালককে আটকের প্রতিশ্রুতিসহ ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সকাল ১০টায় অবরোধ প্রত্যাহার করে নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।