ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: বিশিষ্ট সাংবাদিক, রেডিও নলতার ধলবাড়িয়া প্রতিনিধি আবু জাফর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
শুক্রবার (২২ মার্চ) দুপুর ২টায় যশোরে তাঁর এক আত্মীয়ের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শনিবার সকাল ১০টায় নিজ বাড়ি ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আবু জাফর দীর্ঘদিন দৈনিক কাফেলা, দৈনিক দৃষ্টিপাতসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি রেডিও নলতায় কর্মরত ছিলেন।
সাংবাদিক আবু জাফরের মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাব ও রেডিও নলতা পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
