ঢাকাSaturday , 23 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মাসব্যাপী স্কুল ফুটবল প্রশিক্ষণ

admin
March 23, 2019 10:15 pm
Link Copied!

তালা উপজেলায় মাসব্যাপী স্কুল ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের সহযোগিতায় উক্ত স্কুল মাঠে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ শুরু হয়।
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৮-১৯ এর আওতায় তালা উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থী মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেয়।
কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. সহিদুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও টি-শার্ট বিতরণ করেন তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান (লিপু)। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর।
ক্যাম্পে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন কবি নজরুল বিদ্যাপীঠের ক্রীড়া শিক্ষক ও বিশিষ্ট ফুটবল খেলোয়াড় হারাধন মিস্ত্রি। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।