ঢাকাSaturday , 23 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় স্বপন ও লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮

admin
March 23, 2019 9:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কলারোয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
শনিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার তুলশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন পূজাম-পের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্য কলারোয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান (৩৫), কলারোয়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি জাবির রায়হান লাকী, তুলশিডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম (৪০), ফিরোজা (৩০), আম্বিয়া (৫৫) ও বদরুজ্জামান বিপ্লবের নাম জানা গেছে।
কলারোয়া উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু জানান, সন্ধ্যার দিকে কলারোয়ার তুলশিডাঙ্গা এলাকার আনারস সমর্থক বাবুকে হুমকি প্রদর্শন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের লোকজন। পরবর্তীতে তাকে সাহস যোগানোর জন্য আমার সমর্থক মৃত কওছার উদ্দীনের ছেলে জাবির রায়হান লাকি, রবিউল, মোজাফফর সেখানে গেলে স্বপনের সমর্থক গোলাম নবীর ছেলে মানিক, বিপ্লব, তুহিন, বুলবুলসহ কয়েকজন ব্যক্তি রাম দা ও লোহার রড নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়। আহতদের মধ্যে লাকি ও রবিউলের অবস্থা আশংকাজনক।
অন্যদিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন জানান, প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার সাক্ষী মোসলেম কমান্ডারের ছেলে বিপ্লব, নাহিদ, বুলবুলসহ কয়েকজন ব্যক্তি নৌকার পক্ষে মানুষের কাছে ভোট প্রার্থনা করছিলেন। এসময় স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মী ও প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার আসামি জাবির রায়হান লাকি, মানিক, রবিউল, আশিকসহ কয়েকজন ব্যক্তি তাদের উপর হামলা করে। এতে বিপ্লব, মানিক, তুহিনসহ ৪ জন গুরুতর আহত হয়।
কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. বেলাল হোসেন জানান, আহতদের মধ্যে অবস্থা আশংকাজনক হওয়ায় বদরুজ্জামান বিপ্লব, মোজাফ্ফর রহমান ও রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২৪ মার্চ কলারোয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, এই সংঘর্ষের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। সেখানে গিয়ে তারা দুই প্রার্থীকে নিয়ে বৈঠকে বসেন।
এ ব্যাপারে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ জানান, দুই প্রার্থীকে নিয়ে জেলা প্রশাসক ও এসপি মহোদয় বৈঠকে বসেছিলেন। বৈঠকে তাদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলে সকল প্রকার দাঙ্গা-হাঙ্গামা পরিহারের আহবান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।