ডেস্ক রিপোর্ট: শহরের খুলনা রোড মোড়স্থ ওয়ালটন প্লাজা থেকে এসি কিনে এক বছরের জন্য বিদ্যুৎ বিল ফ্রি পাওয়া দুইজন গ্রাহককে প্রাইজমানি প্রদান ও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার সকালে (২৩ মার্চ) ওয়ালটন প্লাজায় তাদেরকে এই প্রাইজমানি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো.ইলিয়াস হোসেন, খুলনা রোড মোড় ওয়ালটন প্লাজার ম্যানেজার মো.শফিকুল ইসলাম, ওয়ালটন প্লাজা সাতক্ষীরা শাখার ম্যানেজার মো. সুমন মিয়া, ওয়ালটন সার্ভিস পয়েন্টের ম্যানেজার মো.নাহিদ মনোয়ার, শাহীন গোলদার, শফিকুল ইসলাম, ফয়জুল হক বাবু, স্থানীয় ডিলার আশরাফুজ্জামান মুকুল প্রমুখ।
ওয়ালটন প্লাজা জানায়, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা মাতিনুল হক সিদ্দিকের ছেলে মো.মাইনুল হক সিদ্দিক ১৭ মার্চ ওয়ালটন প্লাজা থেকে একটি WSI-24k (smart) Gross 2.00 Ton এসি কিস্তিতে ক্রয় করে ডিজিটাল ক্যাম্পেইনের সিজেন-৪ এর মাধ্যমে এক বছরের বিদ্যুৎ বিল বাবদ ২১ হাজার ৬ শত টাকা বিজয়ী হন।
অপরদিকে, সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের জামাত আলীর ছেলে মো. শফিকুল ইসলামও একইভাবে এক বছরের বিদ্যুত বিল বাবদ ১৮ হাজার টাকা বিজয়ী হয়েছেন।
