ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তুজুলপুরে একে ট্রাভেল্স ও সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তুজুলপুর মোড়ে এ সংঘর্ষ হয়। প্রত্যাক্ষদর্শীদের মতে, সাতক্ষীরা এক্সপ্রেস ঢাকা থেকে সাতক্ষীরায় আসছিল সে সময় তুজুলপুর মোড় এলাকায় পৌছুলে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একে ট্রাভেল্স এর একটি বাস ডান পার্শে গিয়ে সাতক্ষীরা এক্সেপ্রস পরিবহনকে মুখোমুখি ধাক্কা দেয়। এ ঘটনায় ৭জন আহত হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার জানান, আমরা জানতে পেরেছি তুজুলপুরে একটা দুর্ঘটনা হয়েছে আমরা হাইওয়ে পুলিশকে জানিয়েছি। কিন্তু এখনো কোন তথ্য এসে পৌছায় নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
