ডেস্ক রিপোর্ট: উপজেলা পরিষদ নির্বাচনে দলাদলিকে কেন্দ্র ধুলিহর ইউপি চেয়রাম্যান কর্তৃক এক ব্যক্তিকে খুন জখম ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ধুলিহর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে শফিকুল ইসলাম।
ডায়েরি সূত্রে জানা গেছে, ২৩ মার্চ সকালে শফিকুল ইসলাম ব্রহ্মরাজপুর বাজারে দাড়িয়ে ছিলেন। এসময় উপজেলা পরিষদ নির্বাচনে দলাদলিকে কেন্দ্র করে মৃত মানিক উদ্দীন সানার ছেলে ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার নেতৃত্বে মোহাম্মদের ছেলে শামীম, জাহান আলীর ছেলে মিঠু, নুরমান মন্ডলের ছেলে সোহরাব, মৃত কিনু মন্ডলের ছেলে রুহুল আমিন, মৃত আমের আলীর ছেলে মনিরুল ইসলাম দলবদ্ধভাবে শফিকুলকে অকথ্য ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি প্রদর্শন করে বলে, তোর হাত, পা কেটে নেবো। এছাড়াও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করেন তিনি। এঘটনার পর থেকে শফিকুল চরম নিরাপত্তাহীতনায় ভুগছে। তিনি ওইদিনই জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং- ১০৯০।
