ঢাকাFriday , 22 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহিদ আব্দুর রাজ্জাক পার্কে নৌকা প্রতীকের নির্বাচনী সমাবেশ

admin
March 22, 2019 10:12 pm
Link Copied!

আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান বাবুর পক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ সাহীদ উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেষ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কাজী ফিরোজ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শাহীনুর রহমান, শহিদুল ইসলাম, ফারহা দিবা খান সাথী, অনিমা রাণী মন্ডল, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, এনছান বাহার বুলবুল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সহ-সভাপতি আঃ আলিম, পৌর সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান বাবু। যারা নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করছে তারা কখনই আওয়ামী লীগ হতে পারে না। মুখে মুখে বলবেন শেখ হাসিনার দল করি, আওয়ামী লীগ করি আবার নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করবেন এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ হতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা কখনই দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। বক্তারা আরো বলেন, যদি মন থেকে আওয়ামী লীগ করেন তাহলে নৌকার বাইরে যারা কাজ করছেন তারা নৌকার পক্ষে কাজ করা শুরু করেন। আগামী ২৪ তারিখে কোন ভয়ভীতি ছাড়া কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে সিল মারবেন। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে। সকল ভেদাভেদ ভুলে আগামীকাল ২৪ মার্চ সকালে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।