মণিরামপুর (যশোর) প্রতিনিধি: “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” শ্লোগানে নিরাপদ সড়ক দাবিতে মণিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকালে পৌর শহরে কালেরকন্ঠ-শুভসংঘ মণিরামপুর উপজেলা কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শফিকুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অভিজিৎ দেবনাথ, কবির হোসেন, নাসির আহমেদ শাহিন, ফিরোজ হোসেন, রুহুল আমিন সরকার, রণিত কুন্ডু, খালিদ হোসেন, মুস্তাফিজুর রহমান শোভা ইসলাম, হোসাইন আহমেদ, রিজভী আহমেদ, মানজুরুল ইসলাম, ফাহিম হোসেন, রুমেল হোসেন ও দৈনিক কালের কন্ঠের স্থানীয় প্রতিনিধি অধ্যাপক বাবুল আকতার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
