ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, চা পাতা এবং গরুর মাংস জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার কাকডাংগা বিওপি’র সদস্যরা কাউনডাংগা মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষ টাকা মূল্যের ১০০টি ভারতীয় শাড়ী, গাড়াখালী এলাকা থেকে চল্লিশ হাজার টাকা মূল্যের ৬০টি ভারতীয় শাড়ী, ভাদিয়ালী মাঠ এলাকা থেকে ২৫ কেজি ভারতীয় চা পাতা ও ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করে।
এদিকে, একই দিন হিজলদী বিওপি’র সদস্যরা রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ভারতীয় শাড়ী আটক করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
