ঢাকাFriday , 22 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় শিয়াল মারা ফাঁদে আটকে স্কুল ছাত্রের মৃত্যু

admin
March 22, 2019 10:21 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে আরাফাত (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নেহালপুর গ্রামের খায়রুল ইসলাম শেখের ছেলে। শুক্রবার (২২ মার্চ) সকালে আরাফাত বন্ধুদের সাথে স্থানীয় এরফান শেখের আম বাগানে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পাশের মৃত ইমান আলী শেখের ছেলে মেহেদী শেখের পোল্ট্রি খামারের নিকট গেলে আরাফাত বলটি আনতে যায়। এসময় খামারে পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
স্থানীয়রা জানায়, খামার মালিক মেহেদী শেখ ৬-৭ বছর পূর্ব থেকে প্রায় ৩শ’ গজ দূরে তার বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তার খামারের চারপাশে অরক্ষিতভাবে শিয়াল মারার ফাঁদ পেতে আসছে। প্রসঙ্গত, এর আগেও উপজেলার শিরাশুনী এলাকায় একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল। তবে ঐ ঘটনাও আইন প্রয়োগকারী সংস্থা কারো বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়নি।
স্থানীয়রা আরো জানায়, সর্বশেষ ঘটনায় কোথাও কোন মামলা হয়নি, এমনকি ময়না তদন্ত ছাড়াই বিকেল সাড়ে ৫টার দিকে পারিবারিক কবরস্থানে শিশুটির লাশের দাফন করা হয়েছে।
এব্যাপারে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সন্তোষ কুমার সাহা বলেন, বিষয়টি নিয়ে কেউ তার কাছে কোন প্রকার অভিযোগ করেননি। অভিযোগ করলে বিষয়টি দেখতেন। এ ব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের ময়না তদন্ত হয়নি। ইউডি মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।