ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটিতে নতুন সভাপতি হিসেবে কাজী নূর আহম্মেদ রনি ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ফিরোজ হোসেনকে পুনরায় মনোনীত করা হয়েছে ।
এছাড়া সহ-সভাপতি হিসেবে বি এম সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. খায়রুল বাসারকে মনোনীত করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
