ঢাকাFriday , 22 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় স্বপন আর লাল্টু সমানে সমান

admin
March 22, 2019 11:15 pm
Link Copied!

এস এম নাহিদ হাসান: আগামী ২৪ মার্চ কলারোয়ায় উপজেলা পরিষদ নির্বাচন। ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত কলারোয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা থাকলেও কাটছে না শংকা। ইতোপূর্বে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন (নৌকা) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু (আনারস) কর্মী সমর্থকদের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টাধাওয়া, ভয় ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। ভোটারদের দাবি প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব না হলে ভোটকে কেন্দ্র করে ঘটতে পারে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা। এ উপজেলায় চেয়ারম্যান পদের দুই প্রার্থীই সমানে সমান। কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
তৃতীয় ধাপে অনুষ্ঠিত কলায়োয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান এইচ এম আরাফাত হোসেন এবং উড়োজাহাজ প্রতীক নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জমান সাহাজাদা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে আ.লীগ নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ারা ময়না, হাঁস প্রতীক নিয়ে সাবেক ছাত্রলীগ নেত্রী শাহানাছ নাজনীন খুকু ও ফুটবল প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানা দুলালী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন।
ভোটকে কেন্দ্র করে প্রার্থীরা নিজ নিজ সামর্থ অনুযায়ী নির্বাচনী এলাকায় মিছিল, মিটিং, পথসভা, গণসংযোগ, মোটরসাইকেল শোডাউন দিয়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিয়েছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। শুক্রবার মধ্য রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। আগামীকাল ইতি টানবে ভোটের সব হিসেব নিকেশ।
মোট ১ লাখ ৮৫ হাজার ৭৩০ জন ভোটারের এই উপজেলায় পুরুষ ভোটার ৯১ হাজার ৬৫৩ জন ও মহিলা ভোটার ৯৪ হাজার ৭৭ জন।
স্থানীয় নির্বাচনী বিশ্লেষকদের মতে, চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
এ প্রসঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে, আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামি। তারা এলাকায় ফিরতে শুরু করেছে। তারা ২০১৩ সালের মতো পরিবেশ সৃষ্টি করতে পারে।
আনারস প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু বলেন, এখনো পর্যন্ত ভোটের পরিবেশ ভাল। কিন্তু নৌকার স্বপন ভাই পরিবেশ নষ্ট করছে। আমি নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।