শ্যামনগর প্রতিনিধি: “এক সাথে পথ চলা”-এ প্রতিপাদ্যে অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা (অনাস)-এর আয়োজনে শ্যামনগরে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে উপজেলা চত্বরে শেষ হয়।
উপজেলা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজজামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা, উপজেলা ভূমি কর্মকর্তা সুজন কুমার সরকার।
উপস্থিত ছিলেন কিরণ চন্দ্র, মৃণাল কান্তি স্বর্ণকার, সাংবাদিক আবু সাইদ, ডিআ্রআরএ এর ডিএম আবুল হোসেন, এডিএম তরুণ সরদার, প্রতাপ কুমার পাল, ডিআরআরএ-এর কমিউনিটি রিহ্যাবিলিটেশান অফিসার জিএম নুরুন্নবী হাসান, সিএম আক্তার হোসেন, প্রকল্প সুপারভাইজার রামপ্রসাদ মিস্ত্রী, ভুবন চন্দ্র বর্মন, এপিটি ইলিয়াজ হোসেন, রুবেল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরআরএ-এর ইনক্লুশন ম্যানেজার নীলোৎপল মন্ডল ও প্রোগ্রাম অফিসার দেবাশিষ ঘোষ।
