ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিরোমণিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

admin
March 21, 2019 9:43 pm
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনা শিরোমণিতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় শিরোমণি বাজারে এ শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, এভিপি সাদেক হোসেন, শিরোমণি ব্রাঞ্চের ইনচার্জ শেখ সিহাব উদ্দিন।
ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল তারেকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন দৌলতপুর শাখা প্রধান নূরুজ্জামান হাওলাদার ও শিরোমণি আমার বাংলা এন্টারপ্রাইজের আমিনুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।