ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভাইস চেয়ারম্যান প্রার্থী সুজনের গণসংযোগ

admin
March 21, 2019 10:45 pm
Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এমএম মারুফ তানভীর হুসাইন সুজন (টিউবওয়েল প্রতিক) সদর উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। পৌরসভার বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ভোটারদের মন কাড়ছেন তরুণ এ নেতা। মতবিনিময়কালে তানভীর হুসাইন সুজন বলেন, “বিভিন্ন দিক দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা উন্নয়নে পিছিয়ে আছে। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে সাতক্ষীরা সদর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব।” তিনি আরো বলেন, “গরিব-অসহায় মানুষের পাশে থাকাটা মানবসেবা। সেই লক্ষ্য-উদ্দেশ্যই আমাকে বারবার পীড়া দেয়। তাই একজন জনপ্রতিনিধি হয়ে কাজ করা খুবই প্রয়োজন বলে মনে করি আমি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।