ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

admin
March 21, 2019 9:50 pm
Link Copied!

এস এম সাহেব আলী, গাবুরা (শ্যামনগর): ‘বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক’ এই প্রতিপাদ্যে শ্যামগনরের বুড়িগোয়ালিনীতে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার আকাশলীনায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও ডিএফআইডির অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
সামসের সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শিল্পি রাণী মৃধা। বিশেষ অতিথি ছিলেন রণজিৎ বর্মন, পিযুষ বাওলিয়া, লিপিকা রায়, গোপাল মুন্ডা, দীপংকার বিশ্বাস, রামপ্রসাদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্ণ বৈষম্য ভুলে সমাজে সকলকে সমান চোখে দেখতে হবে। বর্ণ বৈষম্যকে সমাজের মাঝ থেকে ঝেড়ে ফেলে নতুনভাবে সমাজকে সাজাতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জয় কুমার মাঝী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।