ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় কাবাডি টুর্নামেন্ট

admin
March 21, 2019 11:16 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টায় থানা পুলিশের আয়োজনে পাটকেলঘাটা ফুটবল মাঠে থানার ৫টি ইউনিয়নের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার। এ সময় আরো উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) বিপ্লব মন্ডল, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ধানদিয়ার প্যানেল চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, প্রভাষক সাংবাদিক নাজমুল হক, থানার এএসআই আবুল কালাম, রুহুল আমীন প্রমুখ।
খেলায় সরুলিয়া ইউনিয়ন ও খলিষখালী ইউনিয়ন চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী ২৬ মার্চ বিকাল ৩টায় এ দু’দলের মধ্যে পাটকেলঘাটা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।