মীর খায়রুল আলম ও এমএ মামুন, দেবহাটা: উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তারকারী- কাউকে ছাড় দেওয়া হবে বলে হুশিয়ার করে জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেছেন, আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। আচরণ বিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তার করার চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না। মাঠে প্রশাসন তৎপর রয়েছে। সাধারণ মানুষে ও ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা বাহিনীর সদস্যরা মাঠে আছে। যেন কোন কালো টাকায় পরিবেশ অশান্ত না হয় সে বিষয়ে নজর রয়েছে। কোন প্রার্থী বা তার সমর্থক যদি ভয়ভীতি প্রর্দশন করে তাকেও আইনের আওতায় আনা হবে। কোন ব্যক্তি অপপ্রচারে লিপ্ত হলেও সেটি কঠোরভাবে দমন করা হবে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সকলকে কাজ করতে হবে। তাই আপনারা এলাকার পরিবেশ যেন অশান্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন। সাথে সাথে কেউ অশান্তি বা পরিবেশের বিঘœ ঘটানোর চেষ্টা করলে তাহলে তার সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন, দেবহাটা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ আছে এবং ভোটের আগে ও ভোটের পরেও সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রার্থী ও সমর্থকদের সহনশীল হতে হবে। নির্বাচনী আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে সকলকে নির্বাচনী আইন মেনে চলার নির্দেশ দেন তিনি। এছাড়া ২৪ মার্চ স্ব স্ব ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান জেলা প্রশাসক।
বৃহস্পতিবার দেবহাটায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন।
বৃহষ্পতিবার (২১ মার্চ) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ।
বক্তব্য রাখেন দেবহাটার বর্তমান উপজেলা চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল গণি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সবাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পাসহ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীবৃন্দ।
