ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান খান নজরুল ইসলাম গতকাল সকাল থেকে যোগিপোল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন যোগিপোল ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, মাস্টার আসাদুজ্জামান, সুরুজ্জামান হানিফ, মহানগর মহিলা নেত্রী রুমা খন্দকার মুন্নি, খান আসাদুজ্জামান, আব্দুল্লাহ, মুশফিকুর রহমান প্রিন্স, রকিব খান, কামরুল হাসান, তৌফিকুর রহমান সৌরভসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
