ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও ভাতা বিতরণ করেছে নবজীবন

admin
March 21, 2019 9:55 pm
Link Copied!

ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা ভাতা বিতরণ করেছে নবজীবন। বৃহস্পতিবার সকাল ১১টায় নবজীবন সেন্টারে নভো-জীবন ইউকে এর আর্থিক সহায়তায় ডিজঅ্যাডভানটেজড চিল্ড্রেন এডুকেশন সাপোর্ট উইথ ইনকাম জেনারেশন অ্যান্ড সেফ ওয়াটার প্রজেক্ট ফেজ-২ এর আওতায় এই উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও ভাতা বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান।
নবজীবন’র সভাপতি শামছুল আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক দেবাশীষ সরদার, শহর সমাজ সেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, নির্বাহী কমিটির সহ-সভাপতি জ্যোৎস্না আরা, কোষাধ্যক্ষ রনজিনা বেগম, সদস্য শেখ শফিক উদ-দৌলা সাগর, যুবলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, অহিদুজ্জামান খান প্রমুখ।
শুরুতেই নবজীবনের পক্ষ থেকে সাতক্ষীরার দুই কৃতি সন্তান জাতীয় দলের নারী ফুটবলার আফঈদা খন্দকার প্রান্তি ও জাতীয় বক্সিং এ স্বর্ণপদক প্রাপ্ত আফরা খন্দকার প্রান্তিকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন মল্লিক মোস্তফা নাহিদ হাসান। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।