ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চারদিনের ছুটির কবলে ভোমরা স্থল বন্দর

admin
March 21, 2019 8:51 pm
Link Copied!

আবিদ হাসান, ভোমরা: চারদিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। ফলে ইমিগ্রেশন ব্যতীত ২১ মার্চ থেকে আগামী ২৪ মার্চ পর্যন্ত ভোমরা বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, বৃহস্পতিবার (২১ মার্চ) হিন্দু সম্প্রদায়ের দোল পূর্ণিমা (হলি), শুক্রবার সাপ্তাহিক ছুটি ও আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষ্যে ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চারদিন বন্ধ থাকবে। তবে, ছুটিকালীন সময়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
তিনি জানান, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।