তালা প্রতিনিধি: তালার কৃতি সন্তান ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গাজী মোমিন উদ্দীন ২য় বারের মত সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মৃত আকমান আলি গাজীর ছেলে।
এর আগে ২০১৬ ও ২০১৭ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে তালা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়ন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের আগামীর দেশপ্রেমিক নাগরিক সৃষ্টিতে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেলা নেটওয়ার্কিং শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের সামগ্রিক কর্মকান্ড বাস্তবায়নে, সরকারের নির্দেশনা প্রতিপালনে আয়োজিত সকল অনুষ্ঠান সম্পন্নে সক্রিয় সহযোগিতা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
