ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনা প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা

admin
March 21, 2019 9:44 pm
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনা ল্যাবরেটরি মোড়ে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) গভঃ ল্যাবরেটরি হাইস্কুলের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভঃ ল্যাবরেটরি হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঢালী। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজানের তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা শেখ কামাল আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী জিহাদুল কবির, ব্যবসায়ী শেখ নাসির উদ্দিন ধনী এবং তেলীগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান রানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।