ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত সমূহের পরিচিতি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রে এসআরএসডি’র সহযোগিতায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল-আরাফাত তপু’র সভাপতিত্বে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. অলি আহমেদ ফকির প্রমুখ।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ১৭টি ফসলের ১০১টি জাত উদ্ভাবন ও সম্প্রসারণ যোগ্য জাতগুলো নিয়ে জেলার ৭টি উপজেলার ৭০ জন উপসহকারি কৃষি কর্মকর্তাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন বিনা উপকেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার।
