ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে লড়াই হবে নৌকা আর আনারসে

admin
March 21, 2019 11:22 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আগামী ২৪ মার্চ ৩য় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন। এবারের এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ প্রার্থী। ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত চিংড়ি চাষে বিখ্যাত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৪২৪ জন ও নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৯২। নির্বাচনকে সামনে রেখে উপজেলার অলিগলিসহ প্রত্যন্ত গ্রামাঞ্চল ছেঁয়ে গেছে পোস্টার ও ব্যানারে। চলছে গণসংযোগ, পথসভা ও মটরসাইকেল শো’ডাউন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচার-প্রচারণা সাথে উদ্বেগ ও উৎকন্ঠাও। দুপুর থেকে রাতের নির্ধারিত সময় পর্যন্ত পাড়া-মহল্লায় চলছে মাইকিং। ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা ছুটছেন নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে। চলছে প্রতিশ্রুতির ফুলঝুরি আর ছোট ছোট মটরসাইকেল শোভাযাত্রা। প্রার্থীদের পক্ষে নানা ছন্দে ভোট চেয়ে চলছে গান ও প্রচারণা। বিকাল হলেই ১১ প্রার্থীর প্রচারণায় মুখর থাকে গোটা উপজেলা।
আশাশুনি উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পরপর দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন একই দলের সাধারণ সম্পাদক আশাশুনি সদর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টু।
ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন শ্রমিকনেতা ও সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, চশমা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, মাইক প্রতীকে কৃষকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা সেলিম, টিয়াপাখি প্রতীকে এমডি ফিরোজ আহম্মেদ, উড়োজাহাজ প্রতিকে আওয়ামী লীগ নেতা জিএম আক্তারুজ্জামান, তালা প্রতীকে কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিলাল সরকার ও বই প্রতীক নিয়ে লড়ছেন হাইকোর্ট থেকে মনোনয়ন ফিরে পাওয়া সাবেক সেনা সদস্য আনিছুর রহমান। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন আশাশুনি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হেনা গাজী ও কলস প্রতীকে লড়ছেন মোসলেমা খাতুন মিলি।
নৌকা প্রতীকের প্রার্থী এবিএম মোস্তাকিম বলেন, ২৪ তারিখ সারাদিন উৎসবমূখর পরিবেশে জননেত্রীর দেওয়া নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে। এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভাল। তবে আনারসের সমর্থকরা রাতে দেশি অস্ত্র প্রদর্শন করে ভোটারদের নৌকায় ভোট না দিতে হুমকি দিচ্ছে।
তবে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টুর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।