ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সাতক্ষীরা পৌর তাঁতী লীগের আলোচনা

admin
March 20, 2019 9:19 pm
Link Copied!

বাংলাদেশ তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শহরের নূর মহল চত্বরে সাতক্ষীরা পৌর তাঁতীলীগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর তাঁতীলীগের সহ-সভাপতি কাজী ওবায়েদ। পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সাতক্ষীরা জেলা তাঁতীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিম। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহসান হাবীব অয়ন। এসময় উপস্থিত ছিলেন পৌর তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, ৪নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি হেলাল উদ্দীন, ৫নং ওয়ার্ড তাঁতীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক নাঈম হোসেন, ৯নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি সুলতান মাহমুদ সোহাগ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৭নং আলিপুর ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।