ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিকানদার মেলায় সব্যসাচী আবৃত্তি সংসদের আলোচনা

admin
March 20, 2019 9:38 pm
Link Copied!

সিকানদার মেলা-২০১৯ উপলক্ষ্যে কবির জন্মভিটা তালা’র তেতুলিয়ায় আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরার অন্যতম আবৃত্তি সংগঠন সব্যসাচী আবৃত্তি সংসদ। বুধবার সন্ধ্যায় সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে কবি সিকানদার আবু জাফরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ ও সব্যসাচী আবৃত্তি সংষদের নির্বাহী সদস্য এবং সিকানদার পদক প্রাপ্ত কবি শুভ্র আহমেদ।
আলোচনা শেষে ঘণ্টাব্যাপি আবৃত্তি করে দর্শক শ্রোতাকে মাতিয়ে রাখে সব্যসাচী আবৃত্তি সংসদের শিল্পীবৃন্দ। দুই বাংলার খ্যতিমান কবিদের কবিতা থেকে সংকলিত ভিন্ন ভিন্ন স্বাদের এসব কবিতা শিল্পী ও শ্রোতার মধ্য চমৎকার একটি মেলবন্ধন সৃষ্টি করে। এই মনোজ্ঞ আবৃত্তি অনুষ্ঠানে যে সব শিল্পীবৃন্দ আবৃত্তি করেন তারা হলেন- স্বপ্না, প্রজ্ঞা, রাইন, শ্রেয়ান, মারজান, যুঁথি, তনুশ্রী, লাবণ্য, শারমিন, ফাতেমা, ত্বীন, আরিয়ান, অর্চি ও কাজল। অনুষ্ঠান পরিচালনা করেন সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।