ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গরূপে চালুর তাগিদ

admin
March 20, 2019 9:09 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে হাসপাতালের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় সভাপতির বক্তব্যে এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতাল। হাসপাতালটি এখনও সম্পূর্ণ রূপে চালু হয়নি। তবে দ্রুত চালু করে সাতক্ষীরাবাসীর উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সাতক্ষীরার অসহায় মানুষ যেন টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা না যায় এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। সাতক্ষীরার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা দিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্রণী ভূমিকা রাখবে।
সভায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা উন্নয়নের বিষয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.) ডা.এস.জেড আতিক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শেখ শাহ্জান আলী, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক হারুন অর রশীদ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী আমিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্ভিস ইঞ্জিনিয়ার খন্দকার আরিফুর রায়হান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।