ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু ভোট উপহার দেওয়া হবে: এসএম মোস্তফা কামাল

admin
March 20, 2019 10:40 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। সকলে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে আসুন। সকলের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু ভোট উপহার দেওয়া হবে। যে যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। প্রিজাইডিং অফিসাররা নিরাপত্তার দিকে খেয়াল রেখে ভোট গণনা শেষে এক সাথে পুরো টিম নিয়ে কেন্দ্র ত্যাগ করবেন। প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হবে।
বুধবার (২০ মার্চ) বিকাল ৩টায় আশাশুনি সরকারি কলেজ হলরুমে আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ ও থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ। সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টু, নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের প্রতিনিধি সদর চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, আ ব ম মোসাদ্দেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ভাইস চেয়ারম্যান প্রার্থী স ম সেলিম রেজা সেলিম, এসএম সাহেব আলী, এমডি ফিরোজ আহম্মেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সেক্রেটারি জিএম আল ফারুকসহ নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।