নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় পিচের রাস্তা পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় হাদিপুর ভায়া আস্কারপুর অভিমুখে দুই কিলোমিটার পিচের রাস্তা পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। এ সময় মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, ইউপি সদস্য আকবর আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
