ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছিতে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ!

admin
March 20, 2019 10:48 pm
Link Copied!

হাবিবুর রহমান, কেঁড়াগাছি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের সামসুল হকের মিল চত্বরে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বালিয়াডাঙ্গা বাজারের নৈশ প্রহরী আ. রউফ আলী জানান, মঙ্গলবার দিনগত রাত ২টা ৫০ মিনিটের দিকে তিনি বাজারের তরকারি পট্টিতে ডিউটি করছিলেন। এমন সময় কে বা কারা আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বাজার কমিটির সেক্রেটারি কাপড় ব্যবসায়ী আলী হোসেনকে মোবাইল ফোনে জানান। দীর্ঘ সময় চেষ্টার পর তিনি ও তার সঙ্গীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) জেল্লাল হোসেন।
এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।