ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া দুর্নীতি প্রতিরোধ কমিটি বিভাগীয় পর্যায়ে প্রথম

admin
March 20, 2019 10:01 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি খুলনা বিভাগে শ্রেষ্ঠত্বের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে।
বুধবার (২০ মার্চ) কলারোয়া কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামান চান্দু বলেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (খুলনা) আমরা ‘স্মৃতির আঙিনায়, ক্যানভাস, কালি-কলম, প্রত্যয়, মাধুরী এবং সতীর্থ’ শিরোনামে ছয়টি স্থির অ্যালবাম জমা দিয়ে বাছাইকৃতভাবে শ্রেষ্ঠত্বের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছি।
২০১৮ সাল জুড়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) যেসব কার্যক্রম পরিচালনা করেছিল সেগুলোর উপরে তৈরি করা হয়েছিল অ্যালবামগুলো।
তিনি আরো বলেন, দুর্নীতি বিরোধী নৈতিকতাবোধ জাগ্রত ও সততা চর্চার লক্ষ্যে এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে শিক্ষার্থীদের নিয়ে ‘সততা সংঘ’ নামে একটি সংগঠনও করা হয়েছে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে দুপ্রক কমিটি গঠন করে বিভিন্ন সেমিনার ও সচেতনামূলক অনুষ্ঠানের মাধ্যমে দুর্নীতি বিরোধী প্রচারণা অব্যাহত রেখেছে কলারোয়া দুপ্রক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।