ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমএম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২

admin
March 20, 2019 10:36 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন যশোরের খাজুরা এলাকার প্রিন্স আহমেদ ও সীমান্ত আহমেদ।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তর সিদ্ধান্ত জানানো হয়। এরপর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী ও সাবেক সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসানের অনুসারীদের মধ্যে এমএম কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে দুজন কর্মী আহত হন। তারা জিসানের অনুসারী হিসেবে পরিচিত।
কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এতে দু’জন হামলার শিকার হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।