জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন ওয়াটসান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হল রুমে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়াশ অফিসার হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান আজিজুর হক। বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব নাজমুল আলম, ইউপি সদস্য গাজী গোলাম মোস্তফা, জেকের মাঝী, সোবাহান ঢালী, সাইদুর রহমান, ইউপি সদস্যা হালিমা কামরুল, বকুল বেগম, রুপিয়া আজিম, সহকারী শিক্ষক খাজা নাজিমুদ্দিন, স্বাস্থ্যকর্মী প্রমিলা রাণী, ওয়াশ অর্গানাইজার রেমা মারিতা সাহা, ওয়াশ ফ্যাসিলিটেটর শাহাজান সিরাজ, বিউটি রাণী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
